২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে ঢাকায় সাফের কংগ্রেস

আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস হবে। বুধবার মালয়শিয়ায় অনুষ্ঠিত সাফের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

তবে কংগ্রেসের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এই কংগ্রেস থেকেই সাফের পরবর্তী কমিটি নির্বাচিত হবে।

এদিকে সাফের নির্বাহী কমিটি থেকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষর পদ বাদ দেয়া হয়েছে। এখন থেকে এই নির্বাহী কমিটি হবে ১২ সদস্যের। এই কমিটিতে থাকবেন একজন সভাপতি, তিন জন সহ-সভাপতি ও ৮ জন সদস্য।

মালয়শিয়া থেকে ফিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষর পদ বাতিল করা হলেও সভাপতি চাইলে একজন বেতনভুক্ত সাধারণ সম্পাদক নিয়োগ দিতে পারবেন।”