২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমার টানা তৃতীয় ড্র

জিতলেই আবার সেরি আর শীর্ষে উঠে যেতো রোমা। কিন্তু টানা তৃতীয় ড্রতে জুভেন্টাসের পেছনে দ্বিতীয় স্থানেই থাকতে হলো তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

সোমবার ক্যারিয়ারির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রাজধানী রোমের দলটি।

এর আগে তুরিনো ও সাস্সুয়োলোর সঙ্গে ১-১ গোলে ড্র করার আগে টানা ১০টি ম্যাচে জিতেছিল রোমা।

কালিয়ারির বিপক্ষে আধা ডজন পরিষ্কার সুযোগ পেয়েও গোল পায়নি রোমা। উল্টো তাদের কোচ রুদি গার্সিয়া মেজাজ হারিয়ে মাঠ থেকে বহিষ্কৃত হয়েছেন। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে হলুদ কার্ড দেখেছেন দুই দলের ছয় ফুটবলার।

রোববার লিভোরনোকে ২-০ গোলে হারিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। রোমা পিছিয়ে আছে এক পয়েন্টের ব্যবধানে।

পুরনো খবর:

আবারো পয়েন্ট হারালো ইন্টার মিলান
‘শঙ্কা’ দূর করে জুভেন্টাসের জয়