জয় দিয়ে শুরু শেখ জামালের
আবাহনী লিমিটেডের মতো শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও ফেডারেশন কাপ ফুটবল জয় দিয়ে শুরু করেছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে। দুটো গোলই হাইতির ফরোয়ার্ড সনি নর্দের।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৩ মিনিটের সময় এগিয়ে যায় শেখ জামাল। উত্তর বারিধারার ডিফেন্ডার মাহমুদুল্লাহ ডালিম বক্সের মধ্যে নর্দেকে ফাউল করলে রেফারির পেনাল্টির বাঁশি বেজে ওঠে। তা থেকে গোল করতে সমস্যা হয়নি গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রর তিনটি শিরোপা জয়ে বড় অবদান রাখা নর্দের।
তিন মিনিট পর আবার গোল। মিডফিল্ডার সোহেল রানার থ্রু ধরে, বক্সে ঢুকে, কোনাকুনি শটে বলে জালে জড়িয়ে দেন নর্দে।
