২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আবাহনীর কোচ পোরমুসলিমি

আরো একবার আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ইরানের আলী আকবর পোরমুসলিমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 08:05 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

বৃহস্পতিবার আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানান, “আলী আকবরের সঙ্গে আমাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তিনি বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা।

২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন পোরমুসলিমি। ২০১১-১২ মৌসুমে আবাহনীকে পেশাদার ফুটবল লিগের চতুর্থ শিরোপা এনে দেয়ার কৃতিত্ব তার।

খেলোয়াড়দের ঠিকভাবে পরিচালনা করতে না পারার অভিযোগে বুধবার অস্ট্রেলীয় কোচ নাথান হলকে অব্যাহতি দেয় আবাহনী। বুধবার রাতেই থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন গত ১৭ অক্টোবর আবাহনীর দায়িত্ব নেয়া হল।