২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ সপ্তাহ খেলার বাইরে ভালদেস

দক্ষিণ আফ্রিকায় প্রীতি ম্যাচে স্পেনের হয়ে নেমে চোট পাওয়া বার্সেলোনার গোলরক্ষক ভিক্তর ভালদেসকে ছয় সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বার্সেলোনার চিকিৎসকরা বুধবার জানান, পরীক্ষা-নিরীক্ষার পর জানান ডান পায়ের মাংসপেশীতে (কাফ পেশী) চোট পেয়েছেন ভালদেস। এ জন্য প্রায় ছয় সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে তাকে।

মঙ্গলবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচের ৭৫ মিনিটে ভালদেস চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচটিতে বিশ্ব চ্যাম্পিয়নরা হারে একমাত্র গোলে।

এ মৌসুমে বার্সেলোনার হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন ভালদেস। চোটের কারণে তিনি দলের আগামী আটটি ম্যাচ খেলতে পারবেন না।

পুরনো খবর:

বিশ্ব জয়ের ময়দানেই স্পেনের হার