ঢিমে তালে হকির দলবদল
মঙ্গলবার প্রিমিয়ার হকি লিগের দলবদলের পঞ্চম দিনে পাঁচজন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে। এ নিয়ে পাঁচ দিনে মাত্র নয়জন খেলোয়াড়ের নিবন্ধন হয়।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে আবাহনী লিমিটেড তিনজন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে। তারা হলেন- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড থেকে আসা জাতীয় দলের ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লব, ঊষা ক্রীড়া চক্র থেকে আসা ফরহাদ আহমেদ এবং তাদের ঘরের খেলোয়াড় হাসান জোবায়ের নিলয়।
এ ছাড়া ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব তাদের নিজেদের খেলোয়াড় সাইদুল হাসান ডাবলু ও অ্যাজক্স ক্লাব তাদের ঘরের খেলোয়াড় সোহানুর রহমানকে নিবন্ধন করিয়েছে।
এর আগে গত চারদিনে মাত্র চারজন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছিল। এ নিয়ে মোট নয়জন খেলোয়াড়ের নিবন্ধন হয়।
