ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশ
প্লে-অফ ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারিয়ে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ পুলিশ।
এই জয়ে পুলিশ প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।
বারোটি দল নিয়ে ফেডারেশন কাপ ২১ নভেম্বর থেকে শুরু হবে। প্রিমিয়ার লিগের দশটি দল এবং চ্যাম্পিয়নশিপ লিগের দল রহমতগঞ্জ এমএফএস ও সার্ভিস দল পুলিশ এই প্রতিযোগিতায় অংশ নেবে।
