২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যালিস্কার মাস্টার্সের শিরোপা অ্যাডাম স্কটের

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্যালিস্কার মাস্টার্সের শিরোপা জিতেছেন অ্যাডাম স্কট। চার রাউন্ড মিলে ১৪ শট কম খেলেন স্বাগতিকদের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডে দারুণ খেললেও শেষ রাউন্ডে কিছুটা খেই হারিয়ে ফেলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় স্কট। দুইটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ‘ডাবল বোগি’ (পারের চেয়ে দুই শট বেশি খেলা) করেন তিনি। তবে শিরোপা জিততে কোনো সমস্যা হয়নি।

পারের চেয়ে ১২ ও ১০ শট কম খেলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাট কুচার ও ফিজির বিজয় সিং।

বিশ্বকাপ গলফের প্রস্তুতি হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমানও। প্রথম রাউন্ডে খারাপ খেললেও দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে যৌথভাবে ৬৬তম স্থানে উঠে আসেন তিনি। তবে একটুর জন্য পরের দুই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি (কাট মিস করেছেন)। ৬৫তম পর্যন্ত গলফাররা খেলছেন পরের দুই রাউন্ডে।