যুব হকির দ্বিতীয় পর্বে চার দল
জাতীয় যুব হকির দ্বিতীয় পর্বে উঠেছে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলা। সোমবার থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে।
শনিবার চট্টগ্রাম ১০-০ গোলে যশোর জেলাকে হারিয়েছে। খোরশেদুর রহমান ও নিজামউদ্দিন তিনটি করে এবং মিজানুর রহমান, মোহাম্মদ জুয়েল, আজিমউদ্দিন ও রাসেল রানা একটি করে গোল করেন।
দিনের অন্য দুই ম্যাচে ঢাকা ৬-০ গোলে কুমিল্লাকে এবং নারায়ণগঞ্জ ৫-২ গোলে সিলেটকে হারিয়েছে।
