জুনিয়র টেনিসের শেষ আটে তিন ভারতীয়
রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠানরত আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বালক এককের কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ জনের তিন জনই ভারতীয়।
তারা হলেন বেল্লেকারি রবিকুমার, প্রাজওয়াল দেব ও অ্যালেক্স সোনাল।
এই তিন জনের সঙ্গে শেষ আট নিশ্চিত করেছেন কাজাখস্তানের চেমবোটায়েভ, ইংল্যান্ডের সামিয়েল চৌধুরী, সিরিয়ার আল্লাফ করিম, চাইনিজ তাইপের কো সাও মিন ও চ্যাং টিন।
বালিকা এককের সেমিফাইনালে উঠেছেন উজবেকিস্তানের সানভিনজ সাইদুজেভা ও ওমারভা, মিশরের ফাউজি এবং সিঙ্গাপুরের দেবী দেবান্থিরান।
