২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডকে হারিয়ে কোরিয়ার চমক

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা সুইজারল্যান্ডকে এক প্রীতি ম্যাচে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ঘরের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ছন্দে ছিল সুইজারল্যান্ড। ইউরোপীয় অঞ্চলে তারা অপরাজিত থেকে ‘ই’ গ্রুপ-সেরা হয়।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার পথ তেমন মসৃণ ছিল না। এশীয় অঞ্চলের শেষ পর্বে গ্রুপে দ্বিতীয় হয়ে ব্রাজিল-যাত্রা নিশ্চিত করে তারা।

তবে শুক্রবার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দেখা গেছে ভিন্ন চেহারার দক্ষিণ কোরিয়াকে।

সপ্তম মিনিটে মিডফিল্ডার পাজতিম কাজামির গোলে পিছিয়ে পড়া স্বাগতিকদের ৫৯ মিনিটের সময় সমতায় ফেরান ডিফেন্ডার জং-হো হং। ৮৭ মিনিটে কোরিয়ার জয়সূচক গোলদাতা মিডফিল্ডার চং-ইয়ং লি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৬ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া আগামী মঙ্গলবার রাশিয়ার সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।