২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই বছর স্পেনের কোচ দেল বস্ক

স্পেন জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ভিসেন্তে দেল বস্ক। ২০১৬ সাল পর্যন্ত বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের কোচ থাকবেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2013, 09:15 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

চুক্তি নবায়নের কথা জানিয়ে দেল বস্ক বলেন, “২০১৬ সাল পর্যন্ত (স্পেন) জাতীয় দলের সঙ্গে থাকা নিশ্চিত করেছি আমি।”

২০০৮ সালের জুনে স্পেনের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার দুই বছর পর দেল বস্কের অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে স্পেন। ২০১২ সালে স্বদেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও এনে দিয়ে তিনি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

বাছাইপর্বে স্পেনকে গ্রুপ সেরা করে আগামী বিশ্বকাপের টিকেট এনে দিয়েছেন তিনি।

দেল বস্কের অধীনে এ পর্যন্ত ৮২টি ম্যাচ খেলে ৬৭টিতেই জিতেছে স্পেন, হেরেছে ৭টি, বাকি ৮ ম্যাচ ড্র।