২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের সঙ্গে বাফুফের চুক্তি

এবারের ফেডারেশন কাপের স্পন্সর ওয়ালটন। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয় দুই পক্ষের মধ্যে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মৌসুম-সূচক টুর্নামেন্টের জন্য বাফুফেকে ২০ লাখ টাকা দেবে ওয়ালটন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে একটি মোটর সাইকেল এবং প্রত্যেক ম্যাচে লটারির মাধ্যমে দর্শকদের ৫টি করে মোবাইল ফোন দেবে তারা।

চুক্তি স্বাক্ষর শেষে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেন, “ওয়ালটনের দেয়া টাকার পরিমাণ নিয়ে আমরা তেমন খুশি নই। তবে ফুটবলের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য।” ওয়ালটনের জ্যেষ্ঠ উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার বলেন, “এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে, প্রথমবারের মতো পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা আনন্দিত। আশা করি টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটবে।” এবারের ফেডারেশন কাপে প্রিমিয়ার লিগের ১০টিসহ ১২টি দল অংশ নেবে।