যুব হকিতে রাজশাহী, দিনাজপুরের জয়
সোমবার জাতীয় যুব হকি প্রতিযোগিতায় বিশাল ব্যবধানে জিতেছে দিনাজপুর জেলা। তারা ৯-০ গোলে বিধ্বস্ত করেছে স্থানীয় রংপুর জেলাকে।
বিজয়ী দলের পক্ষে সালাউদ্দিন ৩টি, ধিমান ও খাইরুল ২টি এবং রিস্তা ও হৃদয় একটি করে গোল করেন।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগ ৫-১ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলাকে। রাজশাহী বিভাগের পক্ষে আবিদ, নাইমুর, আনিস, কাসিব ও রাশেদ একটি করে গোল করেন। আর পঞ্চগড়ের পক্ষে একমাত্র গোলটি করেন আবেদ।
একই ম্যাঠে দিনের শেষ ম্যাচে রাজশাহী জেলা ২-০ গোলে রংপুর বিভাগকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন স্বপন ও সিটুল।
