২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু জুনিয়র টেনিস

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা। সোমবার উদ্বোধনী দিনে জয় পেয়ে দ্বিতীয় পর্বে উঠেছেন ভারতের আদিত্ব অনন্ত, সিদ্ধার্থ আনন্দ, জাপানের কেটো সুবাসা, চাইনিজ তাইপের ওয়াং টিন ও চীনের জিয়াং ফ্যাং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 11:20 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রমনা টেনিস কমপ্লেক্সে বাছাই পর্বের এই খেলায় ভারতের অদিত্ব ৩-৬, ৬-২, ৬-১ গেমে স্বদেশী নিহিত রাউয়ালকে হারিয়েছেন। জাপানের সুবাসা ৬-৩, ৬-৪ গেমে লিথুয়ানিয়ার পাকতিস সাউলিয়াসর বিপক্ষে জেতেন।

এছাড়া চাইনিজ তাইপের ওয়াং টিন ৬-২, ৬-১ গেমে ভারতের যুবরাজ বেইনকে, চীনের জিয়াং প্যাং ৬-১, ৬-১ গেমে উজবেকিস্তানের মোহাম্মদ মুস্তাফা আব্দুর রাখনভকে, ভারতের আনন্দ ৬-৪, ৬-২ গেমে কানাডার এডাম হবকে এবং চাইনিজ তাইপের ইয়াং লিউ ৬-০, ৬-১ গেমে লিথুয়ানিয়ার পাকতিস মারিয়াসকে হারিয়ে পরবর্তী পর্বে ওঠেন।

এছাড়া ইন্দোনেশিয়ার ইয়োগা আরজি, কানাডার নাইলেস মইসন, ভারতের আনসুমান গোয়ালিয়া ও জাফর জাভেদ এবং বাংলাদেশের তানভির আরিফ খান বাই পেয়ে দ্বিতীয় পর্বে উঠেছেন।