২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র আন্তর্জাতিক টেনিস সোমবার থেকে

সোমবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে জুনিয়র আন্তর্জাতিক টেনিস। প্রতিযোগিতা শেষ হবে ১৮ নভেম্বর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় অংশ নেবে ২৪টি দেশের খেলোয়াড়রা। বালক বিভাগে ১১৫ এবং বালিকা বিভাগে ৩৭ জন নাম এন্ট্রি করেছেন।

বাংলাদেশের পক্ষে বালক বিভাগে ১৮ ও বালিকা বিভাগে ৮ জন অংশ নেবেন।

বালক বিভাগে ইন্দোনেশিয়ার আরমান্দো স্যুমারনো শীর্ষ বাছাই এবং তাইওয়ানের হেন ইউ চ্যাং দ্বিতীয় বাছাই। আর বালিকা বিভাগে সিঙ্গাপুরের রিয়া ভাইদা শীর্ষ বাছাই এবং উজবেকিস্তানের সার্ভিনজ সাইধুজেভা দ্বিতীয় বাছাই।