সিদ্দিকুরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় সিদ্দিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটি সিদ্দিকুর রহমানের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সরকার প্রধান গলফার সিদ্দিকুরকে অভিনন্দন জানিয়েছেন এবং জয়ের এই ধারা যেন অব্যাহত থাকে সে আশা প্রকাশ করেছেন।
রোববার নয়া দিল্লিতে খ্যাতনামা ভারতীয় গলফারদের হারিয়ে হিরো ইন্ডিয়ান ওপেন গলফের শিরোপা জিতে নেন সিদ্দিকুর।
