২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির জয়ে ইব্রার হ্যাটট্রিক

গোল করেই যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের এই স্ট্রাইকার হ্যাটট্রিকে ফরাসি লিগে নিসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 11:20 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

ফ্যালকাওয়ের গোলে হার এড়ালো মোনাকো

শনিবার ইব্রাহিমোভিচ আর তার আক্রমণের সঙ্গী উরুগুয়ের এদিনসন কাভানি পুরোটা সময় ব্যাতিব্যস্ত রাখেন নিসের রক্ষণভাগ। প্রথম ৩০ মিনিটের মধ্যে দুজনেরই একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়।

তবে বিরতির ছয় মিনিট আগে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ।

Image
গোলের পর কাভানির সঙ্গে ইব্রাহিমোভিচের উদযাপন।

গোলের পর কাভানির সঙ্গে ইব্রাহিমোভিচের উদযাপন।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে কাভানিকে নিসের গোলরক্ষক ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি, যা থেকে ব্যবধান দ্বিগুন করেন ইব্রাহিমোভিচ।

খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে নিস একটি গোল শোধ করলেও ছয় মিনিট পর লুকাসের ক্রস খেকে হেড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে সঙ্গে দলের জয় নিশ্চিত করেন ইব্রাহিমোভিচ। এ নিয়ে এ মৌসুমে লিগে তার গোল হলো ৮টি।

এই জয়ে গত ৩৩টি ম্যাচ ধরে অপরাজিত থাকলো পিএসজি। লিগে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল। শনিবার তারা গিউয়েনগাম্পের সঙ্গে গোলশূন্য ড্র করে।

শুক্রবার ইভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা মোনাকো ২৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে।