জাতীয় যুব হকিতে ফরহাদের হ্যাট্রিক
জাতীয় যুব হকির উদ্বোধনী দিনে ফরহাদ আহমেদের হ্যাটট্রিকের সুবাদে রাজশাহী জেলা ৬-০ গোলে নাটোর জেলাকে হারিয়েছে।
বিজয়ী দলের বাকি তিন গোলের দুটি করেন বেলাল, অন্যটি শফিকুল ইসলাম।
শনিবার থেকে রংপুরে শুরু হওয়া এই প্রতিযোগিতার অন্য দুই ম্যাচে জয় পেয়েছে রাজশাহী বিভাগ ও রংপুর জেলা।
রংপুর ৭-০ গোলে নওগাঁ জেলাকে এবং রাজশাহী বিভাগ ২-০ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়েছে।
