দাবা লিগে মোহামেডানই শীর্ষে
প্রিমিয়ার দাবা লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড যথারীতি সবার ওপরে। শনিবার সপ্তম রাউন্ডে প্রিতম প্রিজম চেস ক্লাবকে ৪-০ পয়েন্টে হারিয়েছে তারা।
টানা সপ্তম জয় পাওয়া মোহামেডানের সংগ্রহ ১৪ পয়েন্ট।
১২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী ও লিওনাইন চেস ক্লাব। এই রাউন্ডে নৌবাহিনী ৪-০ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে এবং লিওনাইন ২.৫-১.৫ পয়েন্টে গোপালগঞ্জ চেস ক্লাবকে হারিয়েছে।
অন্য ম্যাচে তিতাস ক্লাব ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে।
