২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে জোকোভিচ

আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

‘বি’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ের পথে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা জোকোভিচ জিতেছেন ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে। প্রথম ম্যাচে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারকে হারিয়েছিলেন তিনি।

প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের এটা টানা ১৯তম জয়। সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়ার পর থেকে তিনি অপরাজিত।

গত মাসে নাদালের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও ইউএস ওপেনের পর তিনটি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন জোকোভিচ।

বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে সহজেই ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছেন সুইজারল্যান্ডের ফেদেরার। শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ দেল পোত্রো।