ফেদেরারের আশা বাঁচিয়ে রাখা জয়
ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছেন রজার ফেদেরার।
এক ঘণ্টা ২১ মিনিট ধরে চলা ম্যাচটির ফলাফল ৬-৪, ৬-৩।
মঙ্গলবার নিজের প্রথম ম্যাচে নোভাক জোকোভিচের কাছে হেরে যান ফেদেরার।
বৃহস্পতিবার অবশ্য রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ীর সামনে দাঁড়াতেই পারেননি গ্যাসকে। আক্রমণাত্মক টেনিস খেলে সহজেই তাকে হারিয়ে দেন ফেদেরার।
লন্ডনে বছরের শেষ এটিপি টুর্নামেন্টটিতে চার জনকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপের অন্য খেলোয়াড় আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো।
