দাবা লিগে নৌবাহিনীর জয়
প্রিমিয়ার দাবা লিগে সহজ জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে তারা ৪-০ পয়েন্টে গোপালগঞ্জ দাবা ক্লাবকে হারিয়েছে।
৫ ম্যাচ থেকে নৌবাহিনীর সংগ্রহ ৮ পয়েন্ট। মোহামেডানের পয়েন্টও তা-ই, তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
অন্যান্য ম্যাচে তিতাস ক্লাব ৪-০ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে এবং লিওনাইন চেস ক্লাব ৩-১ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে এবং একসেস গ্রুপ চেস ক্লাব ২-২ পয়েন্টে প্রিতম প্রিজম চেস ক্লাবের সঙ্গে ড্র করেছে।
