জোকোভিচের কাছে আবার হার ফেদেরা্রের
লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা ধরে রাখার পথে শুভ সূচনা করেছেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার ‘বি’ গ্রুপের খেলায় ফেদেরারকে ৬-৪, ৬-৭, ৬-২ গেমে হারিয়েছেন র্যা ঙ্কিংয়ে দুই নম্বর তারকা জোকোভিচ।
দুই দিনের ব্যবধানে জোকোভিচের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হারলেন সুইজারল্যান্ডের ফেদেরার। গত রোববার প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে ৪-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছিলেন সার্বিয়ার জোকোভিচ।
জোকোভিচের এটা টানা ১৮তম জয়। এবছরের ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারের পর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।
মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বদেশের দাভিদ ফেরারকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন স্পেনের রাফায়েল নাদাল।
