২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোসিয়েদাদের মাঠে ম্যান ইউর হতাশার ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্পেনের রিয়াল সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

‘এ’ গ্রুপের অপর ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেনও ড্রয়ের হতাশায় পুড়েছে। ইউক্রেনের শাখতার দোনেৎস্কের মাঠে তাদের খেলাটিও গোলশূন্য সমতায় শেষ  হয়েছে।

প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়েই ফিরতে পারতো ম্যান ইউ যদি না পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হতেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পার্সি।

৬৯ মিনিটে স্বাগতিক মিডফিল্ডার মার্কেল বারগারা ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যাশলে ইয়াংকে ডি বক্সের মাঝে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পার্সির শটটি পোস্টে লেগে ফিরে আসে।

‘রেড ডেভিলস’ নামে পরিচিত ঐতিহ্যবাহী এই দলটির হতাশা এখানেই শেষ নয়। খেলার অন্তিম মূহুর্তে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ানি ফেলাইনি।

মঙ্গলবার এই গ্রুপের দুটি ম্যাচই ড্র হওয়ায় দারুণ জমে উঠেছে নক আউট পর্বে ওঠার লড়াই। ম্যান ইউ, লেভারকুজেন ও দোনেৎস্কের পয়েন্ট যথাক্রমে ৮, ৭ ও ৫। সোসিয়েদাদের পয়েন্ট মাত্র ১।