২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো নক আউট পর্বে ম্যান সিটি

প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেয়ার ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 10:41 AM

Updated : 13 Oct 2022, 03:02 PM

ঘরের মাঠে সিএসকে মস্কোকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল ম্যান সিটি।

ইউরোপ সেরার মঞ্চে এদিন ম্যান সিটির জয়ে সবচেয়ে বড় অবদান স্পেনের ফরোয়ার্ড আলভারো নেগ্রেদোর। হ্যাটট্রিক করেছেন তিনি। আর্জেন্টিনার স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোর কৃতিত্বও কম নয়। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে অবদান আছে তার।

Image
ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন আগুয়েরো।

ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন আগুয়েরো।

Image
গোলের পর আগুয়েরোর উচ্ছ্বাস।

গোলের পর আগুয়েরোর উচ্ছ্বাস।

সিটির ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের সাত গোলের চারটিই হয়েছে প্রথমার্ধে। তৃতীয় মিনিটেই আগুয়েরোর সফল পেনাল্টিতে এগিয়ে যায় সিটি। ২১ মিনিটে ব্যবধান বাড়ান আবারো আগুয়েরো। ফরাসি মিডফিল্ডার সামির নাসরির পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

৩০ মিনিটের মাথায় সহায়কের ভূমিকায় ছিলেন আগুয়েরো। তার দারুণ এক পাস ধরে নিজের প্রথম গোলটি করেন নেগ্রেদো।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান কমান আইভরি কোস্টের ফরোয়ার্ড সেইডু দোমবিয়া।

Image
দ্বিতীয় গোলের পর নেদ্রোদোকে সতীর্থদের অভিনন্দন।

দ্বিতীয় গোলের পর নেদ্রোদোকে সতীর্থদের অভিনন্দন।

Image
নেদ্রোদোর হ্যাটট্রিক করা গোল।

নেদ্রোদোর হ্যাটট্রিক করা গোল।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নাসরির সহায়তায় ব্যবধান ৪-১ করেন নেগ্রেদো। ৭১ মিনিটে সফল পেনাল্টিতে সেইডু দ্বিতীয়বারের মতো ব্যবধান কমালেও সিটিকে জয় নিয়ে ভাবতে হয়নি। উল্টো ইনজুরি সময়ে মিডফিল্ডার জেমস মিলনারের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বড় জয় নিশ্চিত করেন নেগ্রেদো।

গ্রুপের অপর খেলায় চেক প্রজাতন্তের ভিক্টোরিয়া প্লজেনকে একমাত্র গোলে হারিয়ে নক আউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ১২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে তারা।

মঙ্গলবারের এই জয়ের ফলে চার ম্যাচ থেকে সিটির পয়েন্ট দাড়ালো ৯। দ্বিতীয় স্থানে থাকা মস্কোর পয়েন্ট ৩। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে রাশিয়ার দলটি জিতলে আর ম্যান সিটি হারলে দুই দলের পয়েন্ট হবে সমান। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার কারণে নক আউট পর্বের টিকেট নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের দলটির।

প্রথম লেগেও রাশিয়ার এই দলটিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছিল সিটি।