রোমাঞ্চকর সমতায় রিয়াল-জুভেন্টাস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের দুই সফল দল জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে জয় পায়নি কেউই। মঙ্গলবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে দুই দলই একবার করে এগিয়ে গেলেও ‘বি’ গ্রুপের উত্তেজনা ছড়ানো ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।
রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়ালের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। স্বাগতিকদের গোল দুটি করেন আর্তুরো ভিদাল ও ফার্নান্দো লরেন্তে।
মাত্র ৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়াল। বেলের ডান পায়ের জোরালো শট থেকে সে যাত্রা কোনোমতে দলকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফ্ফন।
১২ মিনিটে রিয়ালকে গোল খাওয়া থেকে বাঁচান ম্যাচে দুর্দান্ত খেলা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। পল পগবার ক্রসে পা লাগিয়ে নিজের জালে প্রায় গোল দিয়েই ফেলেছিলেন ডিভেন্ডার পেপে, ঝাঁপিয়ে পড়ে তা সামাল দেন ক্যাসিয়াস। এরপর দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ক্লাওদিও মার্কিসিওর হেড থেকে গোলের প্রচেষ্ঠা।
কিছুক্ষণ পর রোনালদোর জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় জুভেন্টাস।
পেনাল্টি থেকে ভিদালের গোল।
পেনাল্টি থেকে ভিদালের গোলের পর রোনালদোর হতাশা।
রিয়ালকে সমতায় ফেরান রোনালদো।
আট মিনিট পর বক্সের ঠিক বাইরে রোনালদোর ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ নিচু শটে রিয়ালকে এগিয়ে দেন ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেডে জুভেন্টাসের দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দো লরেন্তে। ছবি: রয়টার্স
সতীর্থ পল পগবার সঙ্গে গোল উদযাপন করছেন জুভেন্টাসের ফার্নান্দো লরেন্তে (বাঁয়ে)। ছবি: রয়টার্স
জিতলে দুই ম্যাচ বাকি থাকতেই শেষ ষোল নিশ্চিত হয়ে যেত গ্রুপের একমাত্র অপরাজিত দল রিয়ালের। ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
অন্যদিকে ৪ খেলায় তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তালানিতে জুভেন্টাস। তবে এখনো শেষ ষোলোর স্বপ্ন বেঁচে আছে তাদের।
গ্রুপের অন্য খেলায় দানিয়েল ব্রাতেনের পঞ্চম মিনিটের গোলে তুরস্কের গ্যালতাসারাইকে ১-০ গোলে হারিয়েছে এফসি কোপেনহেগেন। দুই দলের পয়েন্ট চার করে। হেরে গেলেও গোল পার্থক্যে এগিয়ে দুই নম্বরে আছে গ্যালতাসারাই। তাদের ঠিক পেছনেই কোপেনহেগেন।
২০ মিনিটে গালাতাসারাইয়ের ব্রুমার সমতা সূচক গোলটি বিতর্কিতভাবে অফসাইডের দায়ে বাতিল করে দেন রেফারি। বিরতির আগে আলবার্ট রেইরার কর্নার থেকে ফেলিপে মেলোর হেড বারে লাগলে আবারো হতাশ হতে হয় রবার্তো মানচিনির দলকে।
