২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা লিগে মোহামেডানই শীর্ষে

প্রিমিয়ার দাবা লিগের শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডে তারা ৩.৫-০.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে হারিয়েছে। টানা চারটি জয় পাওয়া মোহামেডানের পয়েন্ট ৮।

২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী। চতুর্থ রাউন্ডে তারা ৪-০ পয়েন্টে হারিয়েছে প্রিতম-প্রিজম চেস ক্লাবকে।

এছাড়া সৃজন চেস ক্লাব একই ব্যবধানে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে এবং একসেস গ্রুপ ২-২ পয়েন্টে তিতাস ক্লাবের সঙ্গে ড্র করেছে।