মোহামেডানে দুই ডাচ ফুটবলার
নেদারল্যান্ডসকে থেকে দুজন ফুটবলারকে নিয়ে এসেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ডাচ হলেও দুজনই সুরিনামিজ বংশোদ্ভূত।
এই দুই ফুটবলার হলেন শেভেলো ডি রিজব ও মেলভিন গ্রুটফাম। শেভেলো স্ট্রাইকার, মেলভিন খেলেন প্লে-মেকার হিসেবে।
মঙ্গলবার ভোরে ঢাকায় আসার পর বিকেলে ক্লাব প্রাঙ্গণে হালকা অনুশীলন করেন দুজনে। তিন দিন অনুশীলন দেখার পর পছন্দ হলে তাদের সঙ্গে চুক্তি করবে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
