২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক ম্যারাথনে আবার চ্যাম্পিয়ন মুটাই

নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের পুরুষ বিভাগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার জেফ্রি মুটাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:45 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

১৫ বছর পর এই ম্যারাথনে টানা দুবার চ্যাম্পিয়ন হলেন কোনো প্রতিযোগী।

মহিলা বিভাগের শিরোপা জিতেছেন আরেক কেনিয়ান প্রিসকাহ জেপটু।

গত বছর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে এই প্রতিযোগিতা হয়নি। ২০১১ সালে ২ ঘণ্টা ৫ মিনিট ৬ সেকেন্ডে ফিনিশিং টেপ স্পর্শ করলেও এবার মুটাইয়ের সময় লেগেছে ২ ঘণ্টা ৮ মিনিট ২৪ সেকেন্ড।

অন্যদিকে জেপটুর টাইমিং ছিল ২ ঘণ্টা ২৫ মিনিট ৭ সেকেন্ড।

৫২টি দেশের প্রায় ৪৮ হাজার প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন।

৪৬.২ মাইল দীর্ঘ এই দৌড় স্ট্যাটেন আইল্যান্ড বরো থেকে শুরু হয়ে ব্রুকলিন, ম্যানহাটান, কুইন্স এবং ব্রঙ্কস বরো প্রদক্ষিণ করে ম্যানহাটান সেন্ট্রাল পার্কে শেষ হয়।

দৌড় চলার সময় ২০ লাখেরও বেশি মানুষ হাত নেড়ে, ঢাক-ঢোল পিটিয়ে, হর্ষধ্বনি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন।