২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিপি ট্যুরে দেল পোর্তোর জয়

লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের প্রথম দিনের খেলায় জয় পেয়েছেন হুয়ান মার্তিন দেল পোর্তো ও স্তানিলাস ভাভরিঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 10:53 AM

Updated : 13 Oct 2022, 03:02 PM

প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর খেলতে নামা সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা সোমবার গ্রুপ 'এ' –এর ম্যাচে ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে।

এই গ্রুপে আরো আছেন দুই স্প্যানিয়ার্ড - শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার।

ওটু অ্যারেনায় গ্রুপ 'বি' এর ম্যাচে সাবেক মার্কিন ওপেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দেল পোর্তো ৬-৭, ৬-৩, ৭-৫ গেমে হারান ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে।

এই গ্রুপের অপর দুই খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার মুখোমুখি হবেন মঙ্গলবার।

প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি জন সেমি-ফাইনালে ওঠে।

চোটের কারণে এবার খেলতে পারছেন না ব্রিটেনের অ্যান্ডি মারে। তাই র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে থেকেই ফেদেরার রেকর্ড টানা দ্বাদশবারের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।