দাবা লিগে মোহামেডানের জয়
প্রিমিয়ার দাবা লিগে টানা তিন রাউন্ডে জিতেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে তৃতীয় রাউন্ডের খেলায় তারা ৪-০ পয়েন্টে হারিয়েছে সৃজন চেস ক্লাবকে।
এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে মোহামেডান।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ পয়েন্টে জিতেছে তিতাস ক্লাবের বিপক্ষে। এই জয়ে নৌবাহিনী ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
এছাড়া সোমবার গোপালগঞ্জ চেস ক্লাব ৩-১ পয়েন্টে প্রিতম প্রিজম চেস ক্লাবকে এবং একসেস গ্রুপ ৩.৫-.৫ পয়েন্ট ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে।
