২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার এভারটনের মাঠে টটেনহ্যাম ‘ব্যর্থ’

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট নষ্ট করেছে টটেনহ্যাম হটস্পার। এভারটনের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

২০০৭ সালের পর এভারটনের মাঠে জিততে পারেনি ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহ্যাম। সে বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ গুডিসন পার্কে জয় পেয়েছিল লন্ডনের ক্লাবটি।

১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেলসি আর লিভারপুলের পয়েন্টও ২০, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে দল দুটি। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫।

এভারটনের মাঠে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল টটেনহ্যাম। অতিথিদের আক্রমণের ধারও ছিল বেশি।

১০টি আক্রমণ করে চারটি শট পোস্ট লক্ষ্য করে নেয় টটেনহ্যাম। অন্যদিকে এভারটনের দুটি শটই চলে যায় পোস্টের বাইরে।

দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দ ফিরে পায় এবারের ইপিএলে একটি মাত্র ম্যাচ হারা এভারটন। অতিথিদের চেপে ধরে ৫টি কর্নার আদায় করে নেয় তারা। কিন্তু স্বাগতিকরা গোলের দেখা পায়নি।