২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

৭ ডিসেম্বর শেষ হওয়া এই প্রতিযোগিতা ১০টি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের। এরই মধ্যে ৮টি দল নাম এন্ট্রিও করেছে।

আগামী মার্চে এশিয়ান গেমসের বাছাই পর্বও আয়োজন করবে বাংলাদেশ। এই প্রতিযোগিতা হবে ১৫ থেকে ২৩ মার্চ।

বাছাই পর্ব থেকে দুটো দল চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে সরাসরি ৬টি দল খেলবে।

২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে হবে সপ্তদশ এশিয়ান গেমস।