২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা লিগে মোহামেডানের টানা দ্বিতীয় জয়

প্রিমিয়ার দাবা লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:29 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে তারা ৪-০ পয়েন্টে একসেস গ্রুপ চেস ক্লাবকে হারিয়েছে। শনিবার প্রথম রাউন্ডে মোহামেডান ৩.৫-০.৫ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছিল।

রোববার জিতেছে তিতাস ক্লাব, লিওনাইন চেস ক্লাব এবং নৌবাহিনীও। তিনটি দলই জয় পেয়েছে ৪-০ ব্যবধানে।

তিতাস ক্লাব গোপালগঞ্জ চেস ক্লাবকে, লিওনাইন ৪-০ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে এবং নৌবাহিনী ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে।