২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও বায়ার্নের জয়

জার্মান বুন্দেসলিগায় পিছিয়ে পড়েও জিতেছে বায়ার্ন মিউনিখ। হফেনহাইমকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 12:08 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

তবে হেরে গেছে তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেন। আইনট্রাখট ব্রাউনশোয়াইগের কাছে তারা হার মেনেছে ১-০ গোলে।

বায়ার্নের এটা টানা তৃতীয় ও সব মিলিয়ে নবম জয়। বাকি দুই ম্যাচ ড্র করা বায়ার্ন ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড ও লেভারকুজেনের পয়েন্ট ২৮ ও ২৫।

প্রতিপক্ষের মাঠে ৩৪ মিনিটে ডিফেন্ডার নিকলাস সুলের গোলে পিছিয়ে পড়লেও পাঁচ মিনিট পরই বায়ার্নকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ।

৭৫ মিনিটে স্ট্রাইকার টমাস মুলারের গোলে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় জার্মানির সফলতম দলটির।

শনিবারের অন্যান্য ম্যাচে ফ্রেইবুর্গ ৩-০ গোলে নুরেমবার্গকে, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২-০ গোলে হামবুর্গকে ও শালকে একই ব্যবধানে হার্থা বার্লিনকে হারিয়েছে।