২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলে ‘প্রথম’ বিজেএমসি

ফুটবলের দলবদলে এক দিক দিয়ে বিজেএমসি প্রথম। সবার আগে ফুটবলারদের নিবন্ধন সম্পন্ন করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ২৯ জন ফুটবলারের নিবন্ধনপত্র পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর হাতে তুলে দেন বিজেএমসির পরিচালক আরিফ খান জয়।

এই ২৯ জনের মধ্যে ১৭ জন পুরনো, বাকিরা নতুন। এদের মধ্যে বর্তমান জাতীয় দলের একমাত্র খেলোয়াড় মিডফিল্ডার ওমর ফারুক বাবু। এছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে ডিফেন্ডার মাহমুদুল হাসান, মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজ এবং দুই স্ট্রাইকার আমিনুর রহমান সজীব ও মেহেদী হাসান তপুর।

এবারের দল নিয়ে জয় সন্তুষ্ট। তিনি বলেন, “তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আমরা দল গড়েছি। আশা করি শিরোপার জন্য লড়াই করতে পারবো। গত দুই মৌসুমেই চতুর্থ হলেও আশা করি এবার তার চেয়ে ভালো করতে পারবো।”

বিজেএমসি: আরিফুজ্জামান হিমেল, আরিফুল ইসলাম, মোহাম্মদ করিম, মোহাম্মদ নাঈম, অমিত খান শুভ্র, এসএম রাজীব, খান মোহাম্মদ তারা, শাহানুর রহমান রনি, রেদোয়ান বিন রাকিন, শাকিল আহমেদ, শোয়েব মিয়া, মোসাদ্দেক খান মুরাদ, মাহমুদুল হাসান, সাব্বির আহমেদ, ওমর ফারুক বাবু, আব্দুল্লাহ পারভেজ, লতিফুর রহমান নয়ন, ফয়সাল আহমেদ, মাসুদ রানা, জাকির হোসেন জিকু, মোখলেসুর রহমান, আলী আকবর কানন, সাইফুল ইসলাম, অং চিং মারমা, মোহাম্মদ স্বপন, আব্দুল্লাহ আল মামুন, আমিনুর রহমান সজীব, মেহেদী হাসান তপু ও মোহাম্মদ আরিফ হোসেন।