লিগ কাপের শেষ আটে ম্যান সিটি
অতিরিক্ত সময়ের দুই গোলে নিউ ক্যাসলকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
বুধবার নিউ ক্যাসলের মাঠে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
অতিরিক্ত সময়ে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো। আর এদিন জেকোর গোলে জয় নিশ্চিত হয়।
বুধবার অন্য ম্যাচে হালসিটিকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠেছে টটেনহ্যাম।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়েও একটি করে গোল করে দু' পক্ষই।
শেষে টাইব্রেকারে ৮-৭ গোলে হেরে হাল সিটিকে হারায় টটেনহ্যাম। সাডেন ডেথে পেনাল্টি থেকে হাল সিটির আহমেদ এলমোহামেদি গোল করতে ব্যর্থ হলে উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।
