২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় আর্চারির বাছাই পর্বে মিলন ৩৬তম

ইসলামিক সলিডারিটি গেমসে রুপা পেলেও এশীয় আর্চারির বাছাই পর্বে পুরুষদের রিকার্ভ বিভাগে ৩৬তম হয়েছেন বাংলাদেশের ইমদাদুল হক মিলন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় ৬১৬ স্কোর করেন তিনি।

এই বিভাগে মিলনের চেয়ে ভালো করেছেন আরেক বাংলাদেশি রোমান সান সুজন। ৬৩৫ স্কোর করে তার অবস্থান ২১তম। ৬০৪ স্কোর করে ৩৯তম হয়েছেন দুরুল হুদা।

মহিলাদের রিকার্ভ বিভাগে বাংলাদেশের মাথুই প্রু মারমা ৬১২ স্কোর করে ২৭তম হয়েছেন।