বার্সেলোনার জয়ে উজ্জ্বল ফ্যাব্রেগাস
সেস ফ্যাব্রেগাসের নৈপুণ্যে উজ্জীবিত বার্সেলোনা ৩-০ গোলে সেলতা ভিগোকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান জোরদার করছে।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে বার্সা কোচ জেরার্দো মার্তিনো বিশ্রাম দিয়েছিলেন চাভি, আন্দ্রেস ইনিয়েস্তা ও নেইমারকে। বর্তমান চ্যাম্পিয়নদের শক্তি তাতে কি আর কমে।
নয় মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন চমৎকার ফর্মে থাকা অ্যালেক্সিস সানচেস। বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলে শট নিয়েছিলেন ফ্যাব্রেগাস। গোলরক্ষক তা ফিরিয়ে দিয়ে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন শনিবারের ক্লাসিকোতে জয়সূচক গোল করা সানচেস। এ নিয়ে এ মৌসুমে ছয়টি গোল করলেন চিলির এই ফরোয়ার্ড।
বার্সেলোনার জয়ে জোড়া গোল করেন সেস ফ্যাব্রেগাস।
ছয় মিনিট পরেই মেসির পাস থেকে কোনাকুনি শটে আবার গোল করে স্বাগতিকদের সব আশা শেষ করে দেন ফ্যাব্রেগাস।
মঙ্গলবার রাতে মালাগা ও এসপানিওলের মধ্যে আগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
১১ ম্যাচ থেকে এখনও অপরাজিত বার্সা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবার তারা খেলবে গ্রানাদার সঙ্গে।
আতলেতিকোর চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ বুধবার নিজেদের মাঠে মুখোমুখি হবে সেভিয়ার।
