দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দলবদলের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে ৭টি ক্লাব।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 Oct 2013, 08:32 PM
Updated :
23 Aug 2022, 07:10 PM
মঙ্গলবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “সন্ধ্যা ৭টার দিকে দলবদলের সময়সীমা বাড়ানোর দাবি সংবলিত চিঠি হাতে পেয়েছি আমরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি ক্লাবের মধ্যে বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ছাড়া বাকি সব ক্লাব চিঠিতে স্বাক্ষর করেছে।”
তবে চিঠিতে স্বাক্ষর না করলেও বিজেএমসি দলবদল পেছানোর পক্ষে। বিজেএমসির পরিচালক আরিফ খান জয় বলেন, “হরতালের জন্য তিন দিন সময় নষ্ট হয়েছে। আমরা তাই অন্তত তিন দিন দলবদলের সময়সীমা বাড়ানোর পক্ষে।”
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেন, “দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পক্ষে দলবদলে অংশ নেয়া খুবই কঠিন। তাই আমরা দলবদলের সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছি।”
“তাছাড়া দুই ক্লাব থেকে টাকা নেয়া পাঁচ ফুটবলারের বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। এমন অবস্থায় আমরা দলবদলে অংশ নিতে পারিনা।”
ক্লাবগুলোর দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়ে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “এ ব্যাপারে আলোচনার জন্য আমরা বুধবার জরুরি সভা করবো। সেখানে ক্লাবগুলোর বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেয়া হবে।”
“ক্লাবগুলোর দাবি বাস্তবসম্মত। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। অবশ্য দলবদল শুরু হয়েছে অনেক আগে। এত দিনে তারা দল গুছিয়ে ফেলতে পারতো।”
গত ২৬ অগাস্ট থেকে শুরু হওয়া দলবদল শেষ হবে ৩১ অক্টোবর। ৪ নভেম্বর থেকে মৌসুম-সূচক ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা।
দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দলবদলের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে ৭টি ক্লাব।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:৩২, ২৯ অক্টোবর ২০১৩ | আপডেট: ১৯:১০, ২৩ আগস্ট ২০২২