২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টারের পক্ষে ফার্গুসনের বাজি

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেডের এখনও চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ক্লাবটির সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যবধান এখন ৮ পয়েন্ট।

অবশ্য গত তিন ম্যাচ থেকে দুটি জয়ে ডেভিড ময়েসের দল ১৪ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম শুরুর ধাক্কা থেকে কিছুটা সামলে উঠেছে।

৭১ বছরের ফার্গুসন বলেন, “অনেকবার আমরা মৌসুমে খারাপ সূচনা করেছি। তবে আমরাই একমাত্র ক্লাব যারা পেছনে থেকে ফিরে এসে লিগ জিততে পারে।”

দীর্ঘ ২৭ বছরে ওল্ড ট্র্যাফোর্ডকে অনেক সাফল্য উপহার দিয়ে গত মৌসুমের শেষে অবসরের ঘোষণা দেন ফার্গুসন। ম্যান ইউকে ৩৮টি শিরোপা এনে দিয়ে ইপিএলের প্রথম দশক অর্থাৎ গত শতাব্দীর নব্বইয়ের দশকের সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন তিনি।

ম্যান ইউকে রেকর্ড ১৩টি ইপিএলের শিরোপা এনে দেয়া ফার্গুসন এখন ক্লাবের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

পুরনো খবর:

ময়েসের পাশে ফার্গুসন