আবাহনীতে ২ নাইজেরীয় ফুটবলার
দুই নাইজেরীয় মিডফিল্ডারকে এনেছে ঢাকা আবাহনী লিমিটেড। রোববার রাতে তারা ঢাকা এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু।
সত্যজিৎ জানান, দুই খেলোয়াড় স্টিভ ওবি এবং লিকনুয়া কিংসলে গত মৌসুমে নাইজেরিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন।
আবাহনীতে খেলতে আরও দুজন নাইজেরীয় এবং একজন ডাচ ফুটবলার দু’একদিনের মধ্যেই ঢাকায় আসার কথা রয়েছে।
এছাড়া গত মৌসুমে মোহামেডানের হয়ে করা লিগের সর্বোচ্চ গোলদাতা ঘানার ওসই মরিসন এবার আবাহনীর খেলবেন। তিনি ফেডারেশন কাপের আগেই এসে পৌঁছবেন বলে সত্যজিৎ জানান।
