মোনাকো জিতলেও পয়েন্ট খুইয়েছে পিএসজি
রোববার ফরাসি লিগে মোনাকো জিতলেও পয়েন্ট খুইয়েছে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি।
মোনাকো ২-১ গোলে হারিয়েছে অলিম্পিক লিওকে। আর সাতে ইচেনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি।
নিজেদের মাঠে ২৮ ও ৩৬ মিনিটে স্বাগতিকদের দুই গোলদাতা মোনির অবাদি ও কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। আট গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন ফ্যালকাও।
৬২ মিনিটে অতিথিদের পক্ষে একমাত্র গোলটি করেন বাফেতিম্বি গোমিস।
প্রতিপক্ষের মাঠে ১৮ ও ৫১ মিনিটে দুই মিডফিল্ডার বেঞ্জামিন কর্গনেট ও রোমেইন হামোওমার গোলে পিছিয়ে পড়লেও উরুগয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি ও মিডফিল্ডার ব্লেইসি মাতুইদির লক্ষ্যভেদে সমতায় ফেরে অতিথিরা। গোল দুটি হয় ৬৮ মিনিটে ও ইনজুরি সময়ে।
১১ ম্যাচ শেষে মোনাকো ও পিএসজি সমান ২৫ পয়েন্ট পেলেও গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ৩০ ম্যাচ অপরাজিত পিএসজি।
