অর্থ সঙ্কটের কারণে কমনওয়েলথ ভারোত্তোলনে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ দলের।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 Oct 2013, 08:53 PM
Updated :
23 Aug 2022, 07:09 PM
পৃষ্ঠপোষকদের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছে না ভারোত্তোলন ফেডারেশন।
মালয়েশিয়ার পেনাংয়ে আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় আবাসনের জন্য কোনো খরচ লাগবে না। তবে প্রতিযোগীদের বিমান ভাড়া এবং খাওয়া-দাওয়ার খরচ নিজেদের বহন করতে হবে।
ভারোত্তোলন ফেডারেশনের কর্মকর্তারা নিরুপায় হয়ে খেলোয়াড়দের নিজেদের উদ্যোগে প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা জানিয়ে দিয়েছেন।
বাংলাদেশ দলের কোচ কাজল দত্ত বলেন, “চার জন ভারোত্তোলক এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী। কিন্তু বিমান ভাড়া জোগাড় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা নিজেদের উদ্যোগে পৃষ্ঠপোষকদের কাছে যাচ্ছে। স্পন্সর পেলেই হয়তো পেনাং যাওয়া হবে তাদের।”
আগামী বছরের গ্লাসগো কমনওয়েলথ গেমসের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিতে চাচ্ছেন ভারোত্তোলকরা।
মোল্লা সাবিরা সুলতানা জানান, “এই প্রতিযোগিতা থেকে আমরা কী পাবো সেটা বড় কথা নয়। এখান থেকে যে অভিজ্ঞতা অর্জন হবে, কমনওয়েলথ গেমসে সুযোগ পেলে তা কাজে লাগাতে পারবো। কারণ এই প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত সব দেশের খেলোয়াড়রা অংশ নেবেন।”
কমনওয়েলথ ভারোত্তোলনে অংশ নেয়ার জন্য মোল্লা সাবিরা সুলতানা, মাবিয়া আক্তার সীমান্ত, শাহরিয়া সুলতানা সূচী ও হামিদুল ইসলামকে বাছাই করে রেখেছে ফেডারেশন।
অর্থ সঙ্কটের কারণে কমনওয়েলথ ভারোত্তোলনে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ দলের।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:৫৩, ২৭ অক্টোবর ২০১৩ | আপডেট: ১৯:০৯, ২৩ আগস্ট ২০২২