২ নভেম্বর থেকে দাবা লিগ
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। রোববার দাবা ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
লিগের ড্র হবে ১ নভেম্বর। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দল অংশ নেবে এবারের লিগে।
দলগুলো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, দুরন্ত রাজশাহী, তিতাস ক্লাব, একসেস গ্রুপ দাবা ক্লাব, প্রিতম-প্রিজম দাবা ক্লাব, এয়ার ডেসটিনি, বাংলাদেশ বিমান, ফেইথ চেস ক্লাব, লিওনাইন চেস ক্লাব ও গোপালগঞ্জ দাবা ক্লাব।
