২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসেল ওপেনের ফাইনালে ফেদেরার

স্বদেশ সুইজারল্যান্ডের বাসেল ওপেনের ফাইনালে উঠে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলার আশা জোরালো করে তুলেছেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

সেমিফাইনালে কানাডার ভাসেক পসপিশিলকে ৬-৩, ৬-৭, ৭-৫ গেমে হারিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যাম স্লামের মালিক।

ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো। অন্য সেমিফাইনালে দেল পোত্রো ফ্রান্সের এদুয়ার্দ রজার-ভাসলিনকে ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন।

গত বছর দেল পোত্রোর কাছে হেরেই ষষ্ঠ বারের মতো বাসেল ওপেনের শিরোপা জিততে পারেননি ফেদেরার। এবার তাই এই সুইস তারকার সামনে প্রতিশোধের ‘মিশন’।

র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড়কে নিয়ে আগামী ৪ নভেম্বর থেকে লন্ডনে শুরু হবে বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস।