২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকুরের ভালো এক দিন

মালয়শিয়ার সিআইএমবি ক্লাসিক গলফে শনিবারের দিনটা বেশ ভালো কেটেছে সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে তিন শট কম খেলে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৩২তম স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৫১তম স্থানে ছিলেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলেছেন তিনি।

পারের চেয়ে তিন শট বেশি খেলে ৬৫তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ওপরে উঠে যান তিনি।

৭০ লাখ ডলারের এই টুর্নামেন্টে পারের চেয়ে ১২ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন দুই মার্কিনি ক্রিস স্ট্রড ও রায়ান মুর।