আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর হকির দলবদলে ছয়টি ক্লাব অংশ নিতে রাজি নয়। তবে তাদের ছাড়াই দলবদল আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
25 Oct 2013, 09:19 PM
Updated :
23 Aug 2022, 07:09 PM
শুক্রবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “দলবদলে সব ক্লাবের অংশ নেয়ার ব্যাপারে আমরা আশাবাদী। কেউ অংশ না নিলে তাদের ছাড়াই দলবদল হবে। এবং বাইলজ অনুযায়ী সেই সব ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
“ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব অবশ্য দলবদলসহ হকির সব কার্যক্রমে অংশ নেয়ার ব্যাপারে আমাদের আশ্বাস দিয়েছে। আরো কয়েকটি ক্লাবও সেই প্রতিশ্রুতি দিয়েছে।”
ফেডারেশনের নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, অ্যাজাক্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব হকির সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে।
ওয়ান্ডারার্স অবশ্য এখন অন্য কথা বলছে। ক্লাবটির সহ-সভাপতি পারভেজ নিজামুদ্দিন চৌধুরী বলেন, “ক্লাবের নির্বাহী কমিটির সভায় আমরা দলবদলে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বিরোধ থাকতে পারে। তবে খেলা চলবে আপন গতিতে।”
তবে অন্য ক্লাবগুলো এখনো তাদের সিদ্ধান্তে অটল। মোহামেডানের হকি কর্মকর্তা সাজেদ এএ আদেল বলেন, “ফেডারেশনের বর্তমান কমিটি অবৈধ। তাদের অধীনে হকির কোনো কার্যক্রমে অংশ নেয়ার প্রশ্নই আসে না।”
‘বিদ্রোহী’ ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে হকি ফেডারেশনের কর্মকর্তারা কয়েকবার সভা করলেও এখনো কোনো সমঝোতা হয়নি।
আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর হকির দলবদলে ছয়টি ক্লাব অংশ নিতে রাজি নয়। তবে তাদের ছাড়াই দলবদল আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২১:১৯, ২৫ অক্টোবর ২০১৩ | আপডেট: ১৯:০৯, ২৩ আগস্ট ২০২২