২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সেরেনা

পেত্রা কেভিতোভাকে হারিয়ে তুরস্কের ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার লাল গ্রুপে নিজের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা।

গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ কেভিতোভা। আর তিনটি ম্যাচেই হেরে ছিটকে পড়েছেন রাদভান্সকা। 

এদিকে সাদা গ্রুপের দিনের একমাত্র ম্যাচে চীনের লি না ৬-৩, ২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে।

প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই জন সেমি-ফাইনালে ওঠে।